২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান: লারিজানি

ইরান তাদের পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি রক্ষায় প্রতিশ্র“তিবদ্ধ বলে বুধবার জানিয়েছেন সেদেশের প্রধান পরমাণু বিষয়ক আলোচক আলী লারিজানি। তেহরান পশ্চিমা বিশ্বের নির্দেশ অমান্য করে তাদের পরমাণু কার্যক্রম বৃদ্ধি করছে মর্মে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ প্রতিবেদন পেশ করলে তার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন লারিজানির উদ্ধৃতি দিয়ে বলেছে, “ইরান এখনও পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।”

আইএইএ এমন এক দিনে এ প্রতিবেদন প্রকাশ করে যেদিন যুক্তরাষ্ট্রের নয়টি রণতরী পারস্য উপসাগরে প্রবেশ করেছে। তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে- পশ্চিমা বিশ্বের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধ চলছে এবং এরই জের ধরে পারস্য উপসাগরে রণতরী পাঠানো হয়েছে।