‘আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য জোরালো মার্কিন সমর্থন পাবেন মুশাররফ’
আফগানিস্তানকে স্থিতিশীল রাখার জন্য ন্যাটো বাহিনীর প্রচেষ্টায় পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমর্থন থাকা জরুরি। আর এজন্য যুক্তরাষ্ট্র মুশাররফকে জোরালো সমর্থন দিয়ে যাবে। বুধবার ইসলামাবাদ সফরকালে মার্কিন দূত রোনাল্ড ই নিউম্যান একথা বলেন।
একমাস আগে কাবুলে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বপালনকারী নিউম্যান বলেন, “মুশাররফ সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন বলে আমি মনে করি না।” এখন নিউম্যান আফগানিস্তানে মধ্য এশিয়া মিশনে রয়েছেন।
মুশাররফ সম্পর্কে নিউম্যান ইসলামাবাদে সাংবাদিকদের আরও বলেন, “তিনি অনেক ভালো ভালো পদক্ষেপ নেওয়ার মতোই একজন নেতা। এ কারণেই তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও বেশি সমর্থন দেব।”
দেশে মুশাররফ সম্প্রতি যে বিরূপ পরিস্থিতির মুখে রয়েছেন নিউম্যান সে সম্পর্কে কোনো কথা বলেননি। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরিকে বরখাস্ত করা নিয়ে মুশাররফ সম্প্রতি ব্যাপক বিক্ষোভ এবং পদত্যাগের চাপের মুখে রয়েছেন।
তালেবান নেতাদের ধরতে পাকিস্তানের ব্যর্থতায় মার্কিন প্রশাসন হতাশ কিনা জিজ্ঞেস করা হলে নিউম্যান বলেন, “এ ব্যাপারে আমাদের সবারই আরও বেশিকিছু করা উচিত এবং সেটাই আমরা করার জন্য বলছি।”
