২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলমান শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবে ইরাকের বিরোধিতা

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জাবেরি তার দেশে মুসলমান শান্তিরক্ষী পাঠানো নিয়ে পাকিস্তানের একটি প্রস্তাবের বিরোধিতা করেছেন। একদিন আগে ইসলামাবাদে মুসলিম দেশগুলোর (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক উদ্বোধনকালে এ প্রস্তাবটি দিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ওই প্রস্তাব সম্পর্কে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাবেরি বুধবার সাংবাদিকদের বলেন, “প্রস্তাবটি নিয়ে আমাদের আপত্তি আছে।” তিনি স্মরণ করিয়ে দেন, তার সরকার এর আগেও এ ধরনের প্রস্তাব প্রত্যাখান করেছে।

তিনি বলেন, “কাজেই প্রস্তাবটি নিয়ে আমার সরকারের অবস্থান হলো, আমরা আর কোনো সেনাকে আমাদের দেশে চাই না।”

ইসলামাবাদে তিনি ইরানি প্রতিপক্ষ মানুশেহর মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ‘অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক’ হিসেবে আখ্যা করেন। তিনি জানান, তারা দুজন ইরান , ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য বাগদাদ বৈঠক নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, “আমি মনে করি আঞ্চলিক উত্তেজনা নিরসনে এটা খুব ভালো একটা সুযোগ এবং এর মাধ্যমে ইরাক সরকার নিজের দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে।”