২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের চেয়ে ধনী চেনি

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ রুশের চেয়ে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিই অর্থসম্পদের দিক দিয়ে বেশি ধনী। মঙ্গলবার দুজনের দেয়া সম্পত্তির হিসাবে এমনটিই দেখা গেছে। গত বছর বুশের সম্পত্তির পরিমাণ ছিলো ৭৫ লাখ থেকে ২ কোটি ডলার। আর চেনির ছিলো তার চেয়েও বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 03:21 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুশের সম্পত্তির মধ্যে রয়েছে টেক্সাসে তার ১৬০০ একরের বাসভবন। যার মূল্য ১০ লাখ থেকে ৫ লাখ ডলার। এখানে বুশ মাঝে মাঝে অবকাশ যাপনে আসেন। বুশের সম্পত্তির মধ্যে আরও রয়েছে ২০০৩ সালে ব্যবসায়িক উদ্দেশ্যে স্থাপিত ৭৭৫,৬৮৯ ডলারের একটি কোম্পানি। এ ছাড়াও রয়েছে ডেপোজিট সার্টিফিকেট, ট্রেজারি নোট, ট্রাস্ট, জিডব্লিউএম রেঞ্জার কোরের ১১৬,০০০ ডলারের সম্পত্তি।

ওদিকে, ডিক চেনির সম্পত্তির হিসাবে দেখা গেছে, তার সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ লাখ থেকে ১০ কোটি ডলার। চেনি এই অর্থসম্পদের বেশির ভাগই গড়েছেন তেল কোম্পানি হলিবার্টন- এর প্রধান থাকাকালে। এছাড়াও আমেরিকান সেঞ্চরি ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল বন্ড ফান্ড এবং ভ্যানগার্ড ট্যাক্স এক্সেম্পট ফান্ডের শেয়ার আছে চেনির। অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে হলিবার্টন স্টকের প্রায় ১ লাখ ডলার। এ অর্থ চেনি দাতব্য সংস্থায় দিয়ে দিতে চান।

দুজনের সম্পত্তির হিসাবেই যার যার সম্পদের আর্থিক মূল্য তুলে ধরা হয়েছে। বুশ তার সম্পদের মধ্যে গত বছর পাওয়া ১২,৩৬৪ ডলারের উপহারের কথাও বলেছেন। এর মধ্যে তিন সেট মাছ ধরার যন্ত্রপাতিসহ হোয়াইট হাউস স্টাফদের দেয়া ১৬০০ ডলারের কাঠের বেঞ্চ এবং ১৮৫ ডলারের কাফলিংও রয়েছে।

চেনিও বুশকে তার জন্মদিনে উপহার দিয়েছেন ৪০০ ডলার মূল্যের ব্যায়াম যন্ত্র ও সাইকেল কম্পিউটার। ক্রিসমাসের উপহার হিসাবে বুশ চেনির কাছ থেকে পেয়েছেন ৬৫৮ ডলারের ‘অয়্যারলেস ওয়েদার স্টেশন। এছাড়া অন্যান্য উপহারের মধ্যে বুশ পেয়েছেন, শার্ট, টাই, মোজা, টুপি এবং জ্যাকেটসহ গল্ফ ক্লাব থেকে ৩০৮ থেকে ৯১৫ ডলার মূল্যের খেলনা সামগ্রী এবং ২,৩৭৮ ডলার মূল্যের কাঠের পাজেল প্রভৃতি।

অন্যদিকে, বুশ চেনিকে উপহার দিয়েছেন ৬৬৭ ডলারের তাপমাত্রা ও প্রেসার মাপা যন্ত্র। অন্যান্য উপহারের মধ্যে চেনি পেয়েছেন মাছ ধরা যন্ত্রসহ ৬১৫ ডলারের চামড়ার জুতো ৩৯৯ ডলারের কাউবয় হ্যাট। বিভিন্ন ব্যক্তি ও কোম্পানি থেকেই এ সমস্ত উপহার পেয়েছেন চেনি। হোয়াইট হাউস স্টফদের কাছ থেকে ডিস্কসহ ৭৭৮ ডলার মূল্যের উপহার পেয়েছেন চেনি। সব মিলিয়ে চেনি পেয়েছেন ২১,৬৭৪ ডলার মূল্যের উপহার।  ফলে অর্থমূল্যের হিসাবে উপহারের দিক থেকেও বুশকে ছাড়িয়ে গেছেন চেনি।