২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাদুল্লাহর মৃত্যুতে তালেবান শীর্ষ কমান্ডার হলেন তার ভাই

আফগানিস্তানের শীর্ষ তালেবান কমান্ডার মোল্লা দাদুল্লাহর মৃত্যুর পর তালেবানরা তার ছোট ভাই মোল্লা বখত মোহম্মদকে দলের কমান্ডার নিযুক্ত করেছে। এক তালেবান মুখপাত্র একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 01:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে দাদুল্লাহর মৃত্যুর পর তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমর বখত মোহম্মদকে ওই পদে নিয়োগ দেন। এখন বখত ই হবেন দক্ষিণাঞ্চলে তালেবান বিদ্রোহীদের শীর্ষ কমান্ডার। তালেবান মুখপাত্র ক্বারী মোহম্মদ ইউসূফ রয়টার্সকে একথা বলেন।

ক্বারী আরও বলেন, “তালেবানরা এখন নতুন তালেবান কমান্ডার মোল্লা বখত মোহম্মদের অধীনে জিহাদ চালিয়ে যাবে। আমাদের নেতা মোল্লা ওমর প্রয়াত কমান্ডার দাদুল্লাহর লাশ অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আফগান সরকারকে অনুরোধ জানিয়েছেন।”

আফগান কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা দাদুল্লাকে কান্দাহারের একটি গোপন স্থানে কবর দিয়েছে। তবে দাদুল্লাহর আত্মীয়স্বজনরা চাইলে তার লাশ সেখান থেকে সরিয়ে নিয়ে তাদের ইচ্ছামত জায়গায় কবর দিতে পারে বলে জানায় সরকার।

এর আগে সোমবার তালেবানরা দাদুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে। আফগানিস্তানের জারকাবি নামে আখ্যায়িত মোল্লা দাদুল্ল¬াহর মৃত্যু তালেবানদের জন্য একটা বড় রকমের ধাক্কা। মার্কিন সেনাদের হাতে আফগানিস্তানে এ পর্যন্ত অন্যতম শীর্ষ তালেবান কমান্ডারের মৃত্যুর ঘটনা এটি। দুর্ধর্ষ গেরিলা দাদুল্লাহ অনেক  বিদেশি ও আফগান নাগরিকের অপহরণের নেপথ্য নায়ক বলে ধারণা করা হয়। মার্কিন সেনাদের ওপর হামলাসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী মনে করা হয় তাকে।

গত কয়েকবছরে বেশ কয়েকবার এই শীর্ষ তালেবান কমান্ডারের মৃত্যু এবং গ্রেপ্তারের গুজব শোনা গেলেও এবারই প্রথম এতো জোরেসোরে এ দাবি তোলে আফগান ও মার্কিন কর্তৃপক্ষ। তালেবানরাও বিষয়টি স্বীকার করে নেওয়ায় এতে আর কোনো সন্দেহ রইলো না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান নেতা অজ্ঞাত স্থান থেকে রয়টার্সকে টেলিফোনে জানান, “হ্যাঁ, মোল্লা দাদুল্লাহ নিহত হয়েছেন।” তিনি আরও বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। কারণ দাদুল্লাহ ছিলেন মার্কিন ও আফগান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা প্রণয়নকারী।”

এর আগে রোববার দেশটির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা সাইদ আনসারি জানান, “মোল¬া দাদুল্ল¬াহ নিহত হয়েছেন এবং তার মৃতদেহ এখন কান্দাহারে রয়েছে।”

গোয়েন্দা বিভাগের আরেক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এক পা বিহীন মোল¬া দাদুল্ল¬াহ শনিবার রাতে আফগান সেনাদের সঙ্গে দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে সংঘর্ষের সময় নিহত হন। তিনি সংঘর্ষটির নেতৃত্ব দিচ্ছিলেন।

গত ডিসেম্বরে মোল্লা মোহাম্মদ আখতার ওসমানি নামে আরেক শীর্ষ তালেবান কমান্ডারকে হত্যা করে মার্কিন সেনারা।