২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলা করবেন গাদ্দাফি

মিথ্যে খবর পরিবেশনের জন্য ফিলিস্তিনি সংবাদসংস্থা মানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। গত রোববার ইউরোপীয় একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থাটি জানিয়েছিল, মাথায় ‘জমাট রক্তবদ্ধতা’ নিয়ে গাদ্দাফি নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 02:15 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার রাজধানী ত্রিপলির একটি হোটেলে সাংবাদিকদের গাদ্দাফি বলেছেন, “আমরা এই সংবাদসংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করবো, যাতে ভবিষ্যতে কেউ মিথ্যা বলে পার না পায়। তাদেরকে আদালতে দাঁড়াতে হবে।”

লিবিয়া সফররত ঘানার প্রেসিডেন্ট জন কুফুরের সম্মানে দেওয়া এক নৈশভোজ উপলক্ষে ওই হোটেলে গিয়েছিলেন গাদ্দাফি। কারা এই বানানো খবরের নেপথ্যে আছে বলে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, “আরবরা ও তাদের প্রভুরা।”

লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক ও লাল টুপি পরা গাদ্দাফিকে এ সময় মোটেও অসুস্থ বলে মনে হয়নি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “কেউ যদি আপনার দিকে গুলি করে, আপনার উচিত হবে পাল্টা গুলি করা। কেউ যদি আপনার শত্র“ হতে চায়, তবে তাকে আপনার শত্র“ বলেই মানা উচিত।”

হোটেলে ঢোকার আগে গাদ্দাফি বলেছিলেন, “এটা ভাড়াটে সংবাদসংস্থার কাজ।”

ব্যাখ্যা দিয়ে বলেছেন, “সবার চেনা একটা গোয়েন্দা সংস্থা তাদের ভাড়া করে এই উদ্দেশ্যমূলক খবর রটিয়েছে।”