২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ কমান্ডার মোল্লা দাদুল্লাহরকে দাফন করেছে আফগান কর্তৃপক্ষ

নিহত শীর্ষ তালেবান কমান্ডার মোল্ল¬া দাদুল্ল¬াহকে সোমবার কান্দাহারে দাফন করেছে আফগান কর্তৃপক্ষ। তবে স্বজনরা চাইলে তাকে অন্য কোথাও দাফন করতে পারবেন। আফগানিস্তানের জারকাবি নামে আখ্যায়িত মোল্লা দাদুল্ল¬াহর মৃত্যু ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে পতনের পর আবারও সংগঠিত তালেবানদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে শনিবার রাতে দাদুল্লাহ নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 11:50 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ধারণা করা হয়, দাদুল্লাহ অনেক বিদেশি ও আফগান নাগরিকের অপহরণের নেপথ্য নায়ক। মার্কিন সেনাদের ওপর হামলাসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পক হিসেবেও মনে করা হতো তাকে।

কান্দাহারের গর্ভনর আসাদুল্লাহ খালিদ সোমবার সন্ধ্যায় দাদুল্ল¬াহকে দাফন করার কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “যদিও তিনি ছিলেন দয়ামায়াহীন এক ব্যক্তি, তারপরও ধর্মীয় অনুশাসন অনুযায়ী আমরা তাকে দাফন করেছি।”

“স্বজনরা তার মৃতদেহ নিতে আসেননি। তবে তারা চাইলে দাদুল্লাহর মৃতদেহ অন্য কোনো স্থানেও দাফন করতে পারেন। এতে আমাদের কোনো আপত্তি নেই।” 

সোমবার এক বিবৃতিতে তালেবানদের একটি সূত্র মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে দাদুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করে। সূত্রটি আরও জানায়, দাদুল্লাহর স্থানে নতুন একজন কমান্ডার নিয়োগ নিয়ে দলের অন্য নেতাদের সঙ্গে আলোচনা করছেন তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর।নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান কমান্ডার রয়টার্সকে বলেন, “দাদুল্লাহর মৃত্যু আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কমান্ডার ছিলেন। তিনি যৌথ ও আফগান বাহিনীর বিরুদ্ধে তালেবানদের যুদ্ধের পরিকল্পনা করতেন।”

এর আগে রোববার দেশটির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা সাইদ আনসারি জানান, “মোল¬া দাদুল্ল¬াহ নিহত হয়েছেন এবং তার মৃতদেহ এখন কান্দাহারে রয়েছে।”

গোয়েন্দা বিভাগের আরেক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এক পা বিহীন মোল¬া দাদুল্ল¬াহ শনিবার রাতে আফগান সেনাদের সঙ্গে দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে সংঘর্ষের সময় নিহত হন। তিনি সংঘর্ষটির নেতৃত্ব দিচ্ছিলেন।

গত ডিসেম্বরে মোল্লা মোহাম্মদ আখতার ওসমানি নামে আরেক শীর্ষ তালেবান কমান্ডারকে হত্যা করে মার্কিন সেনারা।

তালেবান নেতা তার স্থলে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছেন বলেও জানান তিনি। তবে ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মোল্লা ওমরকে আর খুঁজে পাওয়া যায়নি। তার অবস্থান কিংবা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই কারো কাছেই।