২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে নতুন কোনো স্নায়ুযুদ্ধ নেই: রাইস

মস্কো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, যুক্তরাষ্ট্রকে নিয়ে রাশিয়ার কড়া কথা তিনি পছন্দ করেন না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 07:03 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

তবে তিনি এও বলেন যে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘নতুন স্নায়ুযুদ্ধের কোনো ভিত্তি’ নেই।

রাইস সাংবাদিকদের বলেন, “আমি জানি, লোকজন নতুন স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার মতো কথা বলে বা সেরকম ভাষা ব্যবহার করে। কিন্তু ওই সময়টা যারা পাড়ি দিয়ে এসেছে তাদেরই একজন বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি ওইসব কথার কোনো ভিত্তি নেই।”

রাইস বলেন, “এ ধরনের কথাবার্তা আমার পছন্দ নয় এবং আমি এ ধরনের কথা না বলার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকেও অনুরোধ করেছি। কারণ, এরকম কথাবার্তা দু’দেশের সম্পর্কে বৈরিতারই পরিচয় তুলে ধরে।”

রাইস বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককালে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং কসোভোর স্বাধীনতার মার্কিন পরিকল্পনা নিয়ে রাশিয়ার উদ্বেগ দূর করার চেষ্টা নেবেন।