তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শীর্ষ চীনা আলোচক
প্রার্থীর অভাবে তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন চীনের সঙ্গে আলাপ-আলোচনার জন্য নিযুক্ত একটি আধা-সরকারি প্রতিষ্ঠানের প্রধান। তাইওয়ান সরকারের একটি সূত্র রোববার একথা জানিয়েছে।
তাইওয়ানের সাবেক প্রধানমন্ত্রী ও স্ট্রেইটস এক্সচেঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান চাং চুন-সিউং স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রধানমন্ত্রী সু সেং-চাংয়ের। সু সেং শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সভাপতি নির্বাচনে গত সপ্তায় অপর সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক সিয়েহ এর কাছে হেরে যান প্রধানমন্ত্রী সু। তখন বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান চাইবেন না ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর আলোচনার অগ্রভাগে থাকুন সু।
সূত্রটি জানায়, মাত্র এক বছরের জন্য কেউই প্রধানমন্ত্রী হতে চাইছেন না। আর প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস পর ২০০৮ সালের মে মাসের মধ্যে অবশ্যই ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে হবে প্রেসিডেন্ট চেনকে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোও চাংকে প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সু’র উত্তরসূরীর বিষয়ে কোনো মন্তব্য করেনি চাংয়ের অফিস বা তাইওয়ান সরকারের মুখপাত্র।
উল্লেখ্য, তাইওয়ানের বতর্মান প্রেসিডেন্টের সাত বছর মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে যাচ্ছেন সু। আর ক্ষমতাসীন দলের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন চাং (৬৩)। যিনি ২০০০ সালের অক্টোবর থেকে ২০০২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
