২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে আগাম পার্লামেন্ট নির্বাচন প্রশ্নে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মতৈক্য

ইউক্রেনে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে একমত হয়েছেন দেশটির প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ক্ষমতা ভাগাভাগি নিয়ে কয়েক মাসের বিরোধের অবসান ঘটাতে দুই নেতার ধারাবাহিক বৈঠকের পর শুক্রবার এ ব্যাপারে মতৈক্যে পৌঁছান তারা।

প্রেসিডেন্টের সচিবালয়ে বৈঠক শেষে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশেঙ্কো বলেন, “একটি আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছি আমরা।”

প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচ বলেন, “একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যৌথ সিদ্ধান্তে আসাই আমাদের মূল লক্ষ্য।”

পশ্চিমপন্থী প্রেসিডেন্ট এ সিদ্ধান্তকে অশুভের বিরুদ্ধে শুভর বিজয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, রুশপন্থী প্রধানমন্ত্রী আবারও নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তবে আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি দুজনের কেউই। ইয়ুশেঙ্কো বলেছেন, জুলাই মাসে ভোট গ্রহণ করা হতে পারে। কিন্তু ইয়ানুকোভিচ বলছেন, শরৎকালই নির্বাচনের জন্য ভাল সময়।