২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে বৈঠক করলেন উর্ধ্বতন মার্কিন-ইরানি কর্মকর্তারা

মিসরের ইরাক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে শুক্রবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন মার্কিন ও ইরানি কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির উচ্চ-পর্যায়ের বৈঠক আয়োজন করতে ব্যর্থ হয়েছেন মধ্যস্থতাকারীরা।

রাইস বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি বলেছিলেন, সুযোগ পেলে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। পরে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির সঙ্গে বৈঠকের সুযোগ হলো না। আমি হলে এই সুযোগটা নিতাম। তবে, আমাদের কর্মকর্তারা অবশ্য ইরানের সঙ্গে ইরাকের নিরাপত্তা নিয়ে মতবিনিময়ের সুযোগটা নিয়েছেন।”

কিন্তু ইরানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক সম্পর্কে তেমন কোনো আশার কথা শোনাননি ইরাকের মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার। তিনি বলেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তার মাত্র তিন মিনিট কথা হয়েছে। তিনি বলেন, “ইরাক নিয়ে আরাগচির কথা হয়েছে খুবই কম। এ সময় মার্কিন পররাষ্ট্র দফতরের সমন্বয়ক ডেভিড স্ট্রেটফিল্ডও উপস্থিত ছিলেন।”