২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রো ক্ষমতায় ফিরেছেন: শ্যাভেজ

দীর্ঘ রোগভোগের পর কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর আবার ক্ষমতায় ফিরে এসেছেন। কাস্ত্রোর বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রোববার এ ঘোষণা দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 10:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার কারণে কাস্ত্রো গত ৯ মাস জনসম্মুখে আসেননি। সেকারণে তিনি আর ক্ষমতায় ফিরবেন কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়।

গত ৩১ জুলাই রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কাস্ত্রো সাময়িকভাবে দেশ পরিচারনায় দায়িত্ব দিয়েছিলেন তার ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে। দীর্ঘদিন পর রোববার ল্যাটিন আমেরিকায় এক সম্মেলনে ভাষণদানকালে শ্যাভেজ জানালেন, কাস্ত্রো আবার দেশের দায়িত্বভার হাতে তুলে নিয়েছেন এবং সব বিষয় নিয়েই চিন্তা ভাবনা শুরু করেছেন।

শ্যাভেজ ইতোমধ্যেই আরও বলেছেন, ৮০ বছর বয়স্ক কাস্ত্রো অনানুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের প্রায় বেশির ভাগ দায়-দায়িত্বই নিয়ে নিয়েছেন। ওদিকে, বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মোরেলস বলেছেন, তিনি নিশ্চিত যে কাস্ত্রো হাভানায় মে দিবসের প্যারেডে যোগ দিচ্ছেন। তবে, শ্যাভেজ ওই প্যারেডে কাস্ত্রোর অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।