২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় কিংবা পরাজয়, পরিবর্তনের মুখে ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি

আগামী রোববারের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জটিল পরিস্থিতির মুখে পড়েছে ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি। সম্ভাব্য টানা তৃতীয়বারের মতো পরাজয়ের মুখে দলটি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে দ্বিতীয় হয়েছেন সোশ্যালিস্ট প্রার্থী সিগোলিন রয়েল। আর আগামী ৬ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা নির্বাচনে তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী নিকোলাস সারজোকিকে পরাজিত করতে হলে তার প্রয়োজন মধ্যপন্থীদের সমর্থন।

কিন্তু কমিউনিস্ট পার্টিকে এখনো সাধারণ মিত্র হিসেবে মনে করেন প্রবীণ সোশ্যালিস্ট নেতারা। মধ্য পন্থীদের সঙ্গে যে কোনো সম্পর্ককে স্যোশালিস্ট পার্টির প্রতারণা হিসেবে দেখছেন তারা। যে দলটি ফ্রান্সকে দিয়েছে ৩৫ ঘণ্টার শ্রম সপ্তাহ এবং সাহায্য করেছে দেশটির উদার কল্যাণ প্রক্রিয়া গঠনে।

এদিকে দলের বিশ্বস্ত সমর্থকদের আপত্তি সত্তেও রয়েল ইতিমধ্যে মধ্যপন্থী নেতা ফ্রাঙ্কোইস বেরুর সঙ্গে একটি নির্বাচনী সমঝোতা করেছেন। প্রসঙ্গত ফ্রাঙ্কোইস বেরু প্রথম দফা নির্বাচনে বাদ পড়লেও তার ১৮ শতাংশ ভোট দ্বিতীয় দফা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

জরিপে দেখা গেছে, রয়েলের এ কৌশল তাকে তার প্রতিদ্বন্দ্বী সারকোজির সঙ্গে ব্যবধান কমাতে সাহায্য করেছে। কিন্ত সে ব্যবধান কমেছে হয়তো খুবই কম পরিমাণ নতুবা খুবই দেরীতে। কেননা দলকে গুছিয়ে নেওয়ার জন্য মাত্র দুই সপ্তাহ সময় পাচ্ছেন রয়েল। যা করতে ইউরোপের অন্যান্য সোশ্যালিস্ট দলগুলো বছরের পর বছর করেছে কঠোর পরিশ্রম।

এতো কিছুর পর দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে রয়েল যদি ব্যর্থ হন সেক্ষেত্রে সে ব্যর্থতার জন্য বামপন্থীরা নিশ্চিতভাবেই তাকে দোষারোপ করবেন মধ্যপন্থীদের সঙ্গে তার নির্বাচনী সমঝোতার জন্য। যদিও বিশ্লেষকরা বলছেন, আগামী রোববারের নির্বাচনের ফলাফলকে অগ্রাহ্য করে হলেও সংস্কার করতে হবে রয়েলের দলের।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ও সম্প্রতি প্রকাশিত বই “ফ্রান্স হিডিং টুওয়ার্ডস এ বাইপার্টিসান স্টেট?” এর সহযোগী-লেখক গেরার্ড গ্রানবার্গ বলেন, “বামপন্থীরা দুর্বল থাকায় সমাজতন্ত্রী দলটি মধ্যপন্থীদের দিকে ঝুঁকে পড়তে বাধ্য হবে। আর তারা যদি সেটা না করে সেক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে, বছরের পর বছর ধরে ক্ষমতায় থাকবে ডানপন্থীরা।”