২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপন করল মিয়ানমার ও উ কোরিয়া

মিয়ানমার ও উত্তর কোরিয়া ২৪ বছর পর বৃহস্পতিবার নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

১৯৮৩ সালে তৎকালীন বার্মায় সফররত দক্ষিণ কোরিয় সরকারের একটি প্রতিনিধি দলের উপর উত্তর কোরিয়ার এজেন্টদের হামলার প্রতিবাদে পিয়ংইয়ঙের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ করেছিল ইয়াঙ্গুন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের সঙ্গে সম্পর্কিত বলে কথিত কয়েকজন এজেন্টের ওই হামলায় ইয়াঙ্গুন সফররত দক্ষিণ কোরিয়ার চারজন মন্ত্রীসহ নিহত হয়েছিল ২০ জনের বেশি।

বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম ইয়ং-ইলের সঙ্গে বৈঠকের পর মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রী কাইয়া থু সাংবাদিকদের বলেন, “কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে উত্তর কোরিয়া ও মিয়ানমার আনুষ্ঠানিক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।”

এদিকে সউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের সিদ্ধান্তকে সম্মান করে সরকার।