২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে তিন উলফা জঙ্গি নিহত

আসামের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে হামলার পরিকল্পনাকারী তিন জঙ্গিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে পুলিশ। ভারতের উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 03:02 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নিহত তিন জঙ্গিই ‘দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট’ অব আসাম উলফার সদস্য। আসামের প্রধান নগরী গুয়াহাটিতেই তাদেরকে হত্যা করা হয়। গত বছর নয়াদিল্লির সঙ্গে শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর উলফা জঙ্গিরা গুয়াহাটিতে কয়েকটি গ্রেনেড ও বোমা হামলা চালায়।

পুলিশ কর্মকর্তা রাজেন সিং জানান, “আমরা তাদের আস্তানায় তল্লাশি চালিয়েছি। পরে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলে তারা আমাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। আমরা এর পাল্টা জবাবে গুলি চালালে তিন জঙ্গি নিহত হয়।”

উল্লেখ্য ভারতের আসামে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন থেকেই লড়াই চালিয়ে আসছে উলফা। তাদের অভিযোগ ভারত সরকার তাদের সংকৃতি ও অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে না।