২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে টাইগ্রিস নদীর ওপর সেতুতে বিস্ফোরণ, নিহত ৮

বাগদাদে টাইগ্রিস নদীর ওপর একটি সেতুতে বৃহস্পতিবার এক ট্রাকবোমা বিস্ফোরণে আটজন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায় বলে ইরাকি পুলিশ জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পুলিশ জানায়, সকালের ব্যস্ত সময়ে ওই বিস্ফোরণে টাইগ্রিস নদীর ওপর অবস্থিত সারাফিয়া সেতুতে বিস্ফোরণ হলে সেতুর একটি স্তম্ভ বিধ্বস্ত হয়। এতে সেতুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে চার-পাঁচটি গাড়ি নদীতে পড়ে যায়।

বাগদাদ শহরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত টাইগ্রিস নদী রাজধানীকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে। সারাফিয়া সেতু হলো উত্তর বাগদাদে যাওয়ার মূল পথ।

ইরাকে গৃহযুদ্ধ ঠেকাতে দুই মাস আগে বাগদাদে মার্কিন-ইরাক যৌথবাহিনী সাঁড়াশি অভিযান শুরুর পর শহরে আত্মঘাতী হামলার সংখ্যা কমে এলেও গাড়িবোমা হামলা চলছেই।

টাইগ্রিস নদীর ওপর অনেকগুলো সেতুর প্রবেশমুখে তল্লাশী চৌকিও স্থাপন করা হয়েছে।