ইরাকে ৬ মার্কিন সেনা নিহত
ইরাকে রাজধানী বাগদাদে রোববার ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানায়, এদের চারজন দক্ষিণ বাগদাদে নিহত হয়। বাকি দুজন মারা যায় উত্তর বাগদাদে এক অভিযানে গুরুতর আহত হওয়ার পর।
একটি হামলায় বাগদাদের দক্ষিণে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তিন সেনা নিহত হয়। আরেক সেনা নিহত হয় ‘পরোক্ষভাবে’ গুলিবিদ্ধ হয়ে। তবে ‘পরোক্ষভাবে; গুলিবিদ্ধ হওয়া বলতে মার্কিন সেনাবাহিনী কি বুঝিয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া, উত্তর বাগদাদে অভিযানে আহত দুজন কখন আহত হলো তাও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী।
২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সেখানে তিন হাজার ২৭০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।
