স্বাধীনতা নয়, তিব্বতে আরও স্বায়ত্বশাসন চান দালাই লামা
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, চীনের উচিত তিব্বতের প্রতিরক্ষা এবং বৈদেশিক যোগাযোগ ছাড়া সব প্রশাসনিক বিষয়ের দায়-দায়িত্ব তিব্বতিদের হাতে ছেড়ে দেওয়া।
একটি “ভারতীয় টিভি” নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৭১ বছর বয়স্ক দালাই লামা বলেন, “তার মৃত্যুর মধ্য দিয়ে হিমালয় অঞ্চলটির ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণের বিরোধিতা শেষ হয়ে যাবে না এবং যদি কখনো তিনি দেশে ফিরতে নাও পারেন, তাতেও কিছু যায় আসে না।”
তিনি বলেন, “যত দিন তিব্বতীয় জনগণ থাকবে এ ইস্যুটিও ততদিন থাকবে। যদি না আপনারা এর সঠিক ও বাস্তবসম্মত সমাধান না করেন।”
মাতৃভূমি তিব্বতের উপর চীনের সার্বভৌমত্বর বিষয়টি মেনে নিয়েছেন দালাই লামা। তাই স্বাধীনতা নয়, তিনি চান অধিক স্বায়ত্বশাসন।
দালাই লামা বলেন, তিব্বতীয়দের মধ্যে বিশেষ করে তিব্বতের বাইরে থাকা তরুণ প্রজন্মের মধ্যে হতাশা বাড়ছে। যেখানে তাদের মাতৃভূমি নিয়ে অব্যাহত রয়েছে অচলবস্থা।
দালাই লামার উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়ে, “বর্তমানে তিব্বতে স্বায়ত্বশাসন আছে কেবল কাগজে। বাস্তবতা হচ্ছে সেখানকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীনারা। যাদের নেই তিব্বতীয় সংস্কৃতির অতীত ঘটনা বা তিব্বতীয়দের অভ্যাস বা মানসিকতা সম্পর্কে কোনো ধারণা।”
নির্বাসিত তিব্বতি নেতা মনে করেন, বৈদেশিক বিষয় এবং প্রতিরক্ষা ছাড়া সব চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত তিব্বতিদের হাতে।
রোববার প্রচারিতব্য সিএনএন-আইবিএন চ্যানেলে দেওয়া ওই সাক্ষাৎকারে দালাই লামা বলেন, “অসংখ্য চীনাসহ তিব্বতে ভ্রমণকারীরা মনে করেন, তিব্বত সত্যিকারে শাসিত হয় সন্ত্রাস দ্বারা।”
চীন ও দালাই লামার প্রতিনিধিদের মধ্যে ২০০২ সাল থেকে চলছে ধীর-গতির আলোচনা। বিশ্লেকদের মতে সে আলোচনা অব্যাহত রয়েছে এ আশঙ্কায় যে, যদি নির্বাসিত থেকেই মারা যান তিব্বতের আধ্যাত্মিক নেতা তবে সেখানে সৃষ্টি হতে পারে সমস্যার।
চীনা সেনাবাহিনীর তিব্বত অভিযানের নয় বছর বাদে সেখানকার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামা ১৯৯৫ সালে পালিয়ে যান ভারতে।
দালাই লামা বলেন, তার মাতৃভূমি তিব্বতের উপর চীনের সার্বভৌমত্বর বিষয়টি তিনি মেনে নিয়েছেন। তবে স্বাধীনতা নয় তিনি চান অধিক স্বায়ত্বশাসন।
দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসাবে মনে করে বেইজিং। পাশাপাশি বেইজিংয়ের অভিযোগ তিব্বতের স্বাধীনতার জন্য প্রচারণা চালাচ্ছেন তিনি।
১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দালাই লামা সাক্ষাৎকারে আরও বলেন, তিনি একজন আশাবাদী লোক এবং আবারও তিব্বত দেখার আশা করছেন।
তিব্বতের দেখা না পেয়ে মারা গেলে অখুশি হবেন কিনা-জানতে চাইলে তিনি বলেন, “মোটেই না। আমি একজন বৌদ্ধ ভিক্ষু। আমার বয়স ৭১ বছর পার হয়েছে। বৌদ্ধর শিক্ষা অনুসারে এই সাত দশক আমি আমার মনকে প্রশিক্ষণ দিয়েছি। এটা কোনো বিষয় না।”
