২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নারী সাংবাদিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

বাগদাদে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ (আরএফই)/ রেডিও লিবার্টির (আরএল) এক নারী সাংবাদিকের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

প্রাগভিত্তিক আরএফই/আরএল শুক্রবার জানায়, সংস্থাটির আরবি বিভাগের সাংবাদিক খামাইল খালাফকে ৩ এপ্রিল শেষবারের মতো দেখা গিয়েছিল। বৃহস্পতিবার পশ্চিম বাগদাদে তার মৃতদেহ পাওয়া গেছে।

আরএফই/আরএল এর বক্তব্যে জানানো হয়, “ইরাকের সরকারি সূত্রমতে, খামাইলকে মাথায় গুলি করা হয় এবং তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ৩ এপ্রিল শেষবারের মতো দেখা গেছে এবং খামাইলের মোবাইল ফোন থেকে একটি অপরিচিত কন্ঠস্বর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায় খামাইল তার সঙ্গে আছে। এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি।”

বক্তব্যে আরও বলা হয়, খামাইলকে এরআগে হুমকি দেওয়া হয়েছিল। ইরাকি পুলিশ মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে।

ইরাকের সামাজিক-সাংস্কৃতিক অবস্থা নিয়ে ২০০৪ সাল থেকে খামাইল আরএফই/আরএল এ কাজ করছিলেন। এর আগে তিনি ইরাকি টেলিভিশনে কাজ করতেন।