২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা ও গুলিতে বিদেশি সেনাসহ দুদিনে নিহত ১৯

বাগদাদে বৃহস্পতিবার রাস্তার ধারে বোমা হামলায় নয় ব্রিটিশ ও মার্কিন সেনা নিহত হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে ১০ ইরাকি সেনা। মসুলে ইরাকি সেনা ফাঁড়িতে অন্ততপক্ষে ৪০ জন বন্দুকধারীর অতর্কিত হামলায় এ ঘটনা ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ব্রিটিশ বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল কেভিন স্ট্র্যাটফোর্ড-রাইট বলেছেন, ‘‘বসরার উপকণ্ঠে একটি সাজোঁয়া যান রাস্তার ধারে চোরাগোপ্তা বোমা হামলায় ধ্বংস হয়ে যায়। এতে চার ব্রিটিশ সেনাসহ একজন দোভাষী নিহত হয়।”

একটি অভিযান শেষে ফেরার সময়ই যানটি বোমা হামলার শিকার হয় বলে জানান কেভিন। তিনি বলেন, ‘‘নিহত দোভাষী কোন দেশের তা এখনও জানা যায়নি।”

এর আগে বাগদাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিম্ফোরণে চার মার্কিন সেনা নিহত হয় বুধবার। একইরকম আরেকটি বোমা হামলায় দিয়ালা প্রদেশে বৃহস্পতিবার নিহত হন আরেক মার্কিন সেনা।

এ নিয়ে দুদিনে পাঁচ মার্কিন ও চার ব্রিটিশ সেনা নিহত হলো। আর ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসণের পর এ পর্যন্ত নিহত ব্রিটিশ সেনা সংখ্যা অন্তত ১৪০ এবং নিহত মার্কিন সেনা সংখ্যা তিন হাজার ২৬০ জন।