শ্রীলঙ্কায় অপহরণ বন্ধের আহ্বান জানালো মানবাধিকার সংগঠনগুলো
মানবাধিকার লঙ্ঘন এবং অপহরণ বন্ধের জন্য শ্রীলঙ্কা সরকার ও তামিল টাইগার গেরিলাদের প্রতি আহ্বান জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন।
শ্রীলঙ্কার মানবাধিকার কমিশন বলেছে, চলতি বছর এ পর্যন্ত নিখোঁজ হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। আর গত বছর নিখোঁজ হয়েছিল এক হাজার।
সাম্প্রতিক সময়ে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অপহরণ ঘটনার সঙ্গে অনেকেই ভয়াবহ সামঞ্জস্য দেখতে পাচ্ছেন ১৯৮০ এর দশকের শেষ দিককার সময়ের। ওই সময়টা সরকার কট্টরপন্থী মার্কসিস্টদের বিদ্রোহ দমন করেছিল এবং নিখোঁজ হয়েছিল অসংখ্য লোক।
শ্রীলঙ্কা ডেমোক্রেসি ফোরাম নামে পরিচিত প্রবাসী অধিকার পরামর্শ গ্রুপ এর আহিলান কাদিরগামার বলেন, “অসংখ্য মানবাধিকার কর্মীর উদ্বেগ, আমরা হয়তো ১৯৮০ এর দশকের শেষ দিককার অন্ধকার দিনগুলোতে ফিরে গেছি। যে অভিশপ্ত সময়ে র লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছিল, ঘটছিল নির্যাতিত হওয়া ছাড়াও মতো ভয়াবহ সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
হংকংভিত্তিক ‘এশিয়ান হিউম্যান রাইটস কমিশন’ বৃহস্পতিবার ৮১ জনের একটি তালিকা প্রকাশ করেছে, যারা গত আগস্ট থেকে ‘নিখোঁজ’ রয়েছে। মানবাধিকার সংগঠনটি এ ব্যাপারে রাষ্ট্রের উদাসিনতায় উদ্বেগ প্রকাশ করেছে।
শ্রীলঙ্কা সরকার বলছে, নিখোঁজ এবং অপহরণের পরিসংখ্যান অতিরঞ্জিত। কারণ, সন্দেহভাজন ওইসব ঘটনার অনেকগুলোতে রয়েছে কিশোর-কিশোরী প্রেমিক যুগলের পালিয়ে থাকা বা অন্যান্য ব্যক্তিগত ইস্যু।
এদিকে, জাতিসংঘের এক দূত কারুণার নেতৃত্বাধীন বিদ্রোহী তামিল গ্রুপকে যোদ্ধা হিসেবে কাজে লাগানোর জন্য শিশু অপহরণের কাজে সাহায্য করছে বলে অভিযোগ করেছেন। বিশ্লেষকদের মতে, কারুণার সঙ্গে শ্রীলঙ্কা সরকারের সম্পর্ক মৈত্রীর।
অন্যদিকে, ইউনিসেফ ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো বলছে, তামিল টাইগারদের মূল ধারা এবং কারুণার অংশ উভয়েই দ্বীপ দেশটির প্রত্যন্ত পূর্বাঞ্চল থেকে শিশু অপহরণ করছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শ্রীলঙ্কা গবেষক ইয়ালোন্দা ফস্টারও তামিল টাইগারদের উভয় অংশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন।
