২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রেন্ডলি ফায়ার’র ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারিতে নিহত দুই মার্কিন সেনা সম্ভবত ‘ফ্রেন্ডলি ফায়ার’ এ নিহত হয়েছে, শত্রুদের গুলিতে নয়, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 01:11 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

স্পেশালিস্ট অ্যালান ম্যাকপিক এবং প্রাইভেট ম্যাথু জিমার ২ ফেব্রুয়ারি ইরাকের আনবার প্রদেশে সেনা অভিযানের সময় নিহত হন। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে জানানো হয়, তারা শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ৩১ মার্চের আগে নিহতদের পরিবারবর্গকে জানানো হয়নি যে তারা ‘ফ্রেন্ডলি ফায়ার’ এ নিহত হতে পারেন।

“প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে আরও তথ্য বিশ্লেষণ করার পর এখন মনে হচ্ছে ওই দুই সেনা সম্ভবত ‘ফ্রেন্ডলি ফায়ার’র ঘটনায় নিহত হয়েছেন।”

সে বিবৃতির ভাষ্য অনুসারে এখন সেনাবাহিনী ঘটনাটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ হিসেবেই তদন্ত করছে।

আফগানিস্তানে ২০০৪ এর এপ্রিলে নিহত ইউএস আর্মি রেঞ্জার প্যাট টিলম্যানের মৃত্যুর ঘটনা মনে করিয়ে দিয়েছে এ ঘটনা।

সেনাবাহিনী টিলম্যানের পরিবারকেও জানিয়েছিল, সে শত্রুর গোলাবর্ষণে নিহত হয়েছে । যদিও কর্মকর্তারা দ্রুতই জানতে পেরেছিলেন যে এটা একটি ‘ফ্রেন্ডলি ফায়ার’র ঘটনা। তা সত্ত্বেও পরবর্তী এক মাস সেনাবাহিনী বিষয়টি অস্বীকার করেছিল।