২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে মঙ্গলবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলে ভুমিকম্পটি অনূভূত হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবরাখবর পাওয়া যায়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ভুমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাবুলের ২৬০ কিলোমিটার উত্তরপূর্ব দিকের পার্বত্য অঞ্চলে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএস জিএস) এবং আফগানিস্তানের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা একথা জানান।

ভারতের রাজধানী নয়াদিল্লীতেও ভূমিকম্পটি অনূভূত হয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে সকালবেলা ভূমিকম্প অনূভূত হওয়ার পরপরই ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। ছেলেমেয়েরা দ্রুত বাড়ি চলে যায়।

আফগানিস্তানের বাদাখসান প্রদেশের রাজধানী ফৈজাবাদ ভুমিকম্পকেন্দ্রটির সবচেয়ে কাছের শহর। সেখানকার ‘উন্নয়ন সহযোগিতা ও সমন্বয় কেন্দ্রের’ কর্মকর্তা মোহাম্মদ ওয়েস বলেছেন, ১ মিনিটের বেশী সময় ধরে ভূমিকম্পটি অনূভূত হয়। তবে এ মুহূর্তে কোন ক্ষয়ক্ষতির খবর পাইনি আমরা।