পাকিস্তানে ভূমিধসে ১১ জনের প্রাণহানির আশঙ্কা
পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি গ্রামে সোমবার ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে শনিবার রাতে ওই অঞ্চলে আরেকটি ভূমিধসে ২৬ ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। পুলিশ একথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইয়াজ আহমেদ রয়টার্সকে জানান, “মঙ্গি নামের ওই গ্রামে রোববার রাতে ভূমিধসের কারণে বেশকিছু বাড়িঘর মাটিচাপা পড়লে ওই ১১ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।”
দুর্গম এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসে ওই এলাকার বেশকিছু গ্রামে কয়েকদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না বলেও বলেছেন তিনি।
তিনি জানান, উদ্ধারকাজের জন্য দুইটি হেলিকপ্টার এবং ত্রানসামগ্রীসহ একটি সি-১৩০ কার্গো বিমান পাঠাচ্ছে সরকার।
প্রবল বৃষ্টিপাতের কারণে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের চিত্রল এলাকায় ওই ভূমিধসের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ। চিত্রল এলাকাটি ইসলামাবাদ থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
