২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ‘বুশ ও বে¬য়ার সরকারের আগ্রাসন নীতির স্বীকার’: আটক ব্রিটিশ নৌসেনা

নিজেকে ‘বুশ ও বে¬য়ার সরকারের আগ্রাসন নীতির স্বীকার’ দাবি করে ব্রিটিশ নারী নৌসেনা ফায়ে তুর্নের লেখা তৃতীয় একটি চিঠি শুক্রবার প্রকাশ করেছে লন্ডনের ইরান দূতাবাস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

চিঠিতে তিনি লেখেন, “এখন আমাদের সরকারের সামনে সময় এসেছে অন্য দেশের জনগণের প্রতি আগ্রাসী নীতি পরিবর্তনের।”

ইরান গত শুক্রবার পারস্য উপসাগর থেকে আরও ১৪ ব্রিটিশ নাবিকসহ তুর্নেকে আটক করে। তেহরান জানায়, আটককৃতরা ইরানি অবৈধভাবে জলসীমায় প্রবেশ করেছিল। তবে ব্রিটেনের দাবি, নাবিকরা জাতিসংঘের একটি মিশন নিয়ে ইরাকি জলসীমায় অবস্থান করছিল।

ইরানের সরকারি টেলিভিশন এবং লন্ডন দূতাবাস তুর্নের কয়েকটি চিঠি প্রকাশ এবং বন্দি নাবিকদের ইরানি জলসীমায় অবৈধভাবে প্রবেশের জন্য ক্ষমা চাওয়ার দৃশ্য প্রচার করে। টেলিভিশনে দেখানো দৃশ্যে নাবিকরা ভালো আছে বলে জানানো হয়।

তুর্নের লেখা তৃতীয় চিঠির বক্তব্য এরকম:

“ব্রিটিশ জনগণের প্রতি,

ব্রিটিশ সরকারের একজন কর্মচারী হিসেবে আমি আপনাদের কাছে লিখছি যে বুশ ও বে¬য়ার সরকারের আগ্রাসন নীতির বলি হিসেবে আমাকে ইরাকে পাঠানো হয়েছিল।

ইরানের জলসীমায় প্রবেশের পরপরই আমরা ইরানি বাহিনীর হাতে গ্রেপ্তার হই। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বুঝতে পারছি যে এর ফলে ইরান এবং ব্রিটিশ জনগণের মধ্যে আরও অবিশ্বাস তৈরি হলো।

ইরানের জনগণ আমার সঙ্গে ভালো আচরণ করেছেন এবং নিজেদের দয়ালু, আবেগী, অতিথিপরায়ণ ও বন্ধুবৎসল হিসেবে প্রমাণ করেছেন। সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

আমার বিশ্বাস আমাদের দেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করা এবং ইরাকিদের নিজেদের জীবন পুনরায় গড়ে তোলার সুযোগ দেওয়া উচিৎ।

নিজেদের কাজের জন্য ক্ষমা চেয়ে এর আগে আমি ইরানি জনগণের কাছে একটি চিঠি লিখেছি।

আবু--গ্রেইবসহ বিভিন্ন ইরাকি কারাগারে ব্রিটিশ ও মার্কিন সেনাদের যে দুর্ব্যবহারের কথা আমরা শুনে ও দেখে থাকি সে তুলনায় আমি ইরানিদের কাছ থেকে পূর্ণ সম্মান পেয়েছি এবং কোনো ক্ষতির সম্মুখীন হইনি।

এখন আমাদের সরকারের সামনে সময় এসেছে অন্য দেশের জনগণের প্রতি আগ্রাসী নীতি পরিবর্তনের।