আটক ব্রিটিশ নারী নৌসেনার মুক্তি নিয়ে সংশয়
ইরানে আটক ব্রিটিশ নারী নৌসেনা ফায়ে টার্নের মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী তাকে মুক্তি দেবেন বলে জানালেও একদিন পরই ইরানের আরেক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্য যদি ‘অনাবশ্যক ও ভুল’ আচরণ করতেই থাকে, তবে ফায়ে টার্নেকে মুক্তি নাও দিতে পারেন তারা।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সম্পাদক ও মুখ্য পরমাণু আলোচক আলী লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমরা এখনও বলছি, ফায়ে টার্নিকে মুক্তি দেওয়ার সব প্রস্তুতিই ঠিকঠাক। কিন্তু যদি যুক্তরাজ্য অহেতুক উত্তেজনা সৃষ্টি করতে চায়, তবে আমরা মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দেব।”
তিনি বলেন, “যুক্তরাজ্যের আচরণে আমরা বিস্মিত হয়েছি। তারা ঘটনাটি ভালোভাবে যাচাই না করেই এটাকে প্রচার মাধ্যমের বিষয় করে তুলছে।”
আলী লারিজানি দাবি করেন, ইরানের হাতে যে তথ্য রয়েছে, তাতে স্পষ্ঠতই দেখা যায় আটক ব্রিটিশরা ইরানের জলসীমাতেই ছিল।
আটকদের প্রসঙ্গে তিনি বলেন, “তারা এমন আচরণ করেছে, যা একটি দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। ভাবেনি, এর জন্য কত চড়া দাম তাদের দিতে হতে পারে।”
লারিজানি আরও বলেন, “ইরান মনে করে কূটনৈতিক ও ািদ্বপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে। যদিও যুক্তরাজ্য তা ক্রমেই জটিল করে তুলছে।”
