দুর্নীতির অভিযোগে ইইউর কয়েকটি কার্যালয়ে পুলিশী তল্লাশি
দুর্নীতির অভিযোগে মঙ্গলবার পুলিশ বেলজিয়াম, ফ্রান্স, ইতালি ও লুক্সেমবার্গের ইউরোপীয় কমিশনের (ইসি) কার্যালয়, কর্মকর্তাদের বাসা এবং ব্যাঙ্কে তল্লাশি চালিয়েছে। এক বেলজীয় আইনজীবীর বরাতে একথা জানিয়েছে বার্তা সংস্থা বেলগা।
দেড়শ জনেরও বেশি পুলিশ ওই অভিযানে অংশ নেয়। বেলজিয়াম তদন্ত কর্মকর্তার নির্দেশে তারা নথিপত্র তল্লাশি ও জব্দ করে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বলে সরকার পক্ষের কৌসুলীর দপ্তর থেকে এমনটাই জানানো হয় বলে জানিয়েছে বেলগা।
বার্তা সংস্থাটি আরও জানায়, কয়েকটি বাণিজ্যিক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কার্যালয়ের নিরাপত্তা যন্ত্রাংশ সংযোগের দরপত্র পাওয়ার জন্য ইইউ কর্মকর্তাকে ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইসির এক মুখপত্র জোহানেস লেইটেনবার্গার জানিয়েছেন, তাদের দুর্নীতিবিরোধী সংস্থা ওএলএএফর মাধ্যমে ইইউর নির্বাহীরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। তার তবে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।
“যতক্ষণ না তদন্ত শেষ হয় এবং এর ফলাফল জানা না যায়, ততক্ষণ তারা সবাই নিরপরাধ- এই ধারণাই করা হবে,” সংবাদ সম্মেলনে বলেন তিনি।
এ অভিযোগে ইসির কোনো কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা তাও জানাননি তিনি।
