২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানে সন্দেহভাজন তালেবানদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের টাংক শহরে ওই সংঘর্ষ হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 04:28 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পুলিশ জানায়, জঙ্গিরা ছাত্রদের দলে ভেড়াতে একটি স্কুলে অভিযান চালায় এবং ছাত্রদের বোঝায় লেখাপড়া থেকে এ মুহূর্তে জিহাদ গুরুত্বপূর্ণ। ঘটনাটি নজরে পড়ে গেলে পুলিশ ওই স্কুলে অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি ছোড়ে। এর পর সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশ কর্মকর্তা ইসমাত উল্লাহ বলেন, “পুলিশ দেখে জঙ্গিরা স্কুল ছেড়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর দুই জন আহত হন।”

ঘটনাস্থল অক্সফোর্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ ফারিদ খান জানান, জঙ্গিরা স্কুলের মাঠে সবাইকে জড়ো জিহাদের আহ্বান জানিয়েছিল।