সুদানের ওপর জাতিসংঘের অবরোধের আওতা আরও বাড়ান: ব্লেয়ার
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবে সুদানের ওপর অবরোধের আওতা আরও বাড়ানো উচিত বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
বার্লিনে রোববার ব্লেয়ার সাংবাদিকদের বলেন, “দারফুরের পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর একটি নতুন প্রস্তাব গ্রহণ করা দরকার।”
তিনি আরও বলেন, “আমার মতে একটি বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা চালু করা প্রয়োজন।”
দারফুরের প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা বন্ধে সুদান সরকারের বিরুদ্ধে ব্লেয়ার বারবার জাতিসংঘের কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
