আদিবাসী হত্যার তদন্ত শেষ না হতেই কসভো ছেড়েছে রুমানিয়ার অভিযুক্ত পুলিশ সদস্যরা
আদিবাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগেই ১১ পুলিশ সদস্যকে রুমানিয়া কসভো থেকে ফিরিয়ে নিয়ে গেছে। জাতিসংঘ শুক্রবার এ অভিযোগ করেছে।
জাতিসংঘের কসভো মিশন জানিয়েছে, বুধবার রুমানিয়া তাদের ৭৫ পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে আলবেনীয় আদিবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত ১১ জনও রয়েছেন।
মিশন আরও জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সদস্যদের কসভো না ছাড়ার আহ্বান জানানো হলেও রুমানিয়া তাতে সাড়া দেয়নি।
কসভোয় শান্তিরক্ষী বাহিনীতে বিভিন্ন দেশের মোট ১৮০০ পুলিশ সদস্য কাজ করছেন। গত ১০ ফেব্র“য়ারি প্রিস্টিনায় আলবেনীয় আদিবাসীদের বিক্ষোভ চলাকালে তাদের ওপর রাবার বুলেট ছোড়ে শান্তিরক্ষীরা। তাতে আহত হন ৮০ জনেরও বেশি। তাদের মধ্যে দুই আদিবাসী হাসপাতালে মারা যান।
ওই ঘটনায় রুমানিয়া ছাড়াও ইউক্রেন, পোল্যান্ড ও ইতালির পুলিশ সদস্যরাও জড়িত ছিল।
পরে জাতিসংঘ একটি তদন্ত কমিটি গঠন করে। আগামী ৬ এপ্রিল তদন্ত শেষ হওয়ার কথা।
