২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পূর্ব উপকূলে ভূমিকম্প

জাপােনর পূবગ উপকূেল বুধবার একিট ভূিমকઃপ আঘাত োহেনেছ৷ িরখটার োੌেল এর মাਠা িছল ৬৷ এেত ਉয়ਉিতর োকােনা খবর পাওয়া যায়িন৷ োদখুন http://media.bdnews24.com

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

আবহাওয়া অফিস জানায়, উপকূলের দক্ষিণ পূর্ব ভাগে ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল টোকিও থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণের জনবসতিশূন্য তোরিশিমা দ্বীপ বরাবর ভূপৃষ্ঠের ১৪০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহতের বা কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশ সেখানেই হয়। যার বেশির ভাগের মাত্রা ছয় কিংবা তারও বেশি।