২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাধেসিদের জন্য আরও আসন বরাদ্দের প্রস্তাব পাস

নেপালে সরকার গঠনের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় তেরাই সমভূমির মানুষদের প্রতিনিধিত্ব বাড়াতে শুক্রবার একটি প্রস্তাব পাস করেছে দেশটির অন্তবর্তী পার্লামেন্ট। জাতীয় নির্বাচনের আগেই ওই অঞ্চলের মাধেসি জনগোষ্ঠীর জন্য পার্লামেন্টে আরও বেশী সংখ্যক আসন বরাদ্দের পক্ষে ভোট দেন বেশীরভাগ সদস্য।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

৩২৯ সদস্যের অন্তবর্তী পার্লামেন্টের ২৭৮ জন সদস্য ভোট দেন এ প্রস্তাবের পক্ষে। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৫ টি। বাকী সদস্যরা ভোটদানে বিরত থাকেন কিংবা অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

মাওবাদীদের সঙ্গে শান্তিচুক্তির পর সমতলের মানুষদের দাবি দাওয়া নিয়ে দেশটিতে আবারও যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল এর ফলে তার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রথম দিকে মাধেসি জনগোষ্ঠীর ধর্মঘট বিক্ষোভে অচল হয়ে পড়ে দেশটির তেরাই সমভূমি অঞ্চল। সেখানে লাগাতার বিক্ষোভ সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ৩০ জন।

অত্যন্ত উর্বর তেরাই সমভূমি দেশটির শস্য ভান্ডার হিসেবে পরিচিত। দেশটির কৃষি উৎপাদনের সিংহভাগ ওই অঞ্চলে হলেও শিক্ষাসহ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে এ অঞ্চলটি। জনসংখ্যার অনুপাতে সরকারে প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলন করে আসছিল এখানকার বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী।