২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান - সীমান্ত রক্ষী সংঘর্ষে ১৩ জন নিহত

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় রোববার তালেবানদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে সীমান্ত রক্ষীদের। এতে ৮ সীমান্ত রক্ষী ও ৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

তালেবানরা শনিবার গভীর রাতে কান্দাহার প্রদেশে একটি সীমান্ত চৌকিতে হামলা চালালে ওই সংঘর্ষ শুরু হয়।

ওই অঞ্চলের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান আব্দুল রাজ্জাক জানান, সংঘর্ষে আরও দুই জন সেনা আহত হন। জঙ্গি দমনে বড় ধরনের অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী ওই অঞ্চলটি তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত। আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তানি ভূখণ্ডে তালেবানরা আশ্রয় নিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে। তবে সে অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ।