২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জাতিগত সংঘাতে নিহত ২

শিয়া - সুন্নি মধ্যকার সংঘাতে বিপর্যস্ত পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি শহরে মঙ্গলবার সন্দেহভাজন উগ্রপন্থীদের হাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 04:49 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

তিনটি বিচ্ছিন্ন হামলায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের গুলিতে হতাহত হয়েছেন তারা। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য শহরের ভেতরে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ঘোষণা কর হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এই দুই মতের অনুসারীরা শান্তিপূর্ণ সহাবস্থান করলেও ১৯৮০র দশক থেকে উগ্রপন্থী শিয়া - সুন্নিদের মধ্যে চলতে থাকা এই সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

রাজধানী ইসলামাবাদের ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খানের এক শিয়া মতাবলম্বি বিদ্যালয় শিক্ষক কর্মক্ষেত্রে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী দুজন বন্দুকধারীর গুলিতে নিহত হন।

এ ঘটনার পর শহরের আরেক প্রান্তে সুন্নি জঙ্গি সংগঠন সিপাহ ই সাহাবার এক সদস্য একইভাবে নিহত হন। এ শহরে গত সপ্তাহে তিন শিয়া মতাবলম্বি ও একজন সুন্নি মতাবলম্বি নিহত হন।

তৃতীয় আরেকটি হামলায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীর গুলিতে আহত হন সিপাহ ই সাহাবার অন্য এক সদস্য।

নামপ্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আজকের হত্যাকাণ্ড সম্ভবত জাতিগত সহিংসতার সাম্প্রতিক উদাহরণ।”