কাবুলের একটি দোকানে বিস্ফোরণে ৬ জন নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি দোকানে এক বিস্ফোরণের ঘটনায় বুধবার ৬ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বিস্ফোরণে আশপাশের বেশকিছু দোকানপাট বিধ্বস্ত হয়ে গেছে।
দোকানটিতে শিকারের কাজে ব্যবহার করা হালকা রাইফেলের গানপাউডার বিক্রি করা হতো। কাবুল পুলিশের অপরাধ শাখার প্রধান আলী শাহ পাকতিয়াওয়াল একথা জানান। তবে বিস্ফোরণটি দুর্ঘটনাবশত নাকি নাশকতামূলক সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
এর আগে স্থানীয় লোকজন জানিয়েছিল, আফগান সেনাবাহিনীর টহলে আত্মঘাতী বোমা হামলার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।
