২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিহাদের পথ ছাড়িনি, ঘোষণা হামাসের

আল কায়েদা নেতা জাওয়াহিরির বক্তব্যের পাল্টা জবাবে হামাস জানিয়েছে, তারা জিহাদের পথ ছাড়েনি। তারা আরও বলেছে, ইসরায়েলের অস্তিত্ব ধুলোয় মেশাতে তারা এখনও দৃঢ় সংকল্পবদ্ধ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আইমান আল জাওয়াহিরির বক্তব্য ভুল অভিহিত করে সোমবার হামাসের বিবৃতিতে বলা হয়, “আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছি আমরা। আর সে পথ থেকে বিন্দুমাত্রও পিছু হটিনি। ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

হামাস দাবি করেছে, মক্কা চুক্তির মধ্য দিয়ে নিজেদের মূল নীতি থেকে সরে আসেনি তারা। বিবৃতিতে গ্র“পটি জানায়, ফিলিস্তিনি জনগণের মুক্তির স্বার্থেই পার্লামেন্ট নির্বাচনে হামাস অংশ নিয়েছে এবং একই কারণেই স্বাক্ষর করা হয়েছে মক্কা চুক্তি।

সুতরাং এতে উদ্বিগ্ন না হওয়ার জন্য আল কায়েদা নেতাকে আশ্বস্ত করে হামাস জানায়, “বিশ্বাস হারাবেন না, আমরা আল্লাহর পথেই আছি।”

এর আগে রোববার ইন্টারনেটে প্রচারিত এক অডিওটেপে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি অভিযোগ করেন, হামাস সরকার মার্কিন স্বার্থকে বড় করে দেখছে।

মক্কা চুক্তি নিয়ে তিনি মন্তব্য করেন, “হামাস তো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু সৌদি আরবের সঙ্গে বনভোজনে গিয়েছিল।”