২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণতম শীতকাল পার করল বিশ্ব

তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর থেকে চলতি মওসুমের শীতকাল ছিল বিশ্বের উষ্ণতম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) বৃহস্পতিবার এ তথ্য জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পরিসংখ্যানে দেখা যায়, গত এক শতাব্দীরও বেশি সময় ধরে শীতকালের গড় তাপমাত্রার চেয়ে ইউরোপ, এশিয়া, পশ্চিম আফ্রিকা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের একাংশে এ শীত মৌসুমের তাপমাত্রা ছিল বেশি।

নোয়া জানায়, ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৭ এর ফেব্র“য়ারি পর্যন্ত পৃথিবীর স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ। তা ছিল গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৩ শতাংশ বেশি। জানুয়ারি মাসের অতিরিক্ত তাপমাত্রাই এ মিলিত তাপমাত্রা বাড়ার জন্য দায়ি।

১৮৮০ সাল থেকে আমেরিকার এ সংস্থাটি তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করে। এ সংস্থার সদরদপ্তর নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে।

শীতকালের এ তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিশ্বের উষ্ণায়ন প্রবণতা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ বছরের মাঝারি ‘এল নিনো’ অনেকটাই প্রভাব রেখেছে বলে মন্তব্য করেন নোয়ার তথ্য কেন্দ্রের পরিচালক জে লরিমোর।

তবে শীতকালের এ গড় তাপমাত্রা বৃদ্ধিকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রভাবের প্রমাণ বলতে রাজি নন তিনি।

তিনি জানান, বিশ্বের উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত একটি আন্তঃসরকার মার্কিন প্যানেলের অংশ হিসেবে এ কাজ করছেন তারা। গত মাসে প্রকাশিত ওই প্যানেলের প্রতিবেদনে বলা হয়, জলবায়ুর পরিবর্তনে মানবসৃষ্ট ক্রিয়াকলাপই সবচেয়ে ক্ষতিকর প্রভাব রাখছে।