২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খনি দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত

চীনে দুটি কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Mar 2007, 01:57 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বার্তা সংস্থার খবরে বলা হয়, বুধবার হেনান প্রদেশে একটি খনিতে বিষাক্ত গ্যাসে মারা যান আট জন। খনিটি পরিত্যক্ত বলে সরকার ঘোষণা করার পরও মালিক পক্ষ তাতে কাজ চালিয়ে যাচ্ছিল।

একই দিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নিংজিয়া হুই এলাকায় অপর এক খনিতে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের।

চীনে খনি দুর্ঘটনা অহরহই ঘটে থাকে। খনি দুর্ঘটনায় গত বছর দেশটিতে মোট ৪ হাজার ৭৪৬ জন লোক মারা যায়। আর চলতি বছরের প্রথম দুই মাসে মৃত্যু হয় ৩৫৭ শ্রমিকের।