২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে জাপান

ইউরোপ থেকে ‘ইউরোফাইটার টাইফুন’ নামে নতুন কিছু যুদ্ধবিমান কেনার কথা ভাবছে জাপান। এতোদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কিনে এসেছে দেশটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 02:20 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ‘এফ - ফোর’ মডেলের ৬০টি যুদ্ধ ও যুদ্ধ প্রশিক্ষণ বিমান ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। তাই ইউরোপ থেকে বিমান কেনার পরিকল্পনা রয়েছে তাদের, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র জানান, “আমরা যে ধরনের যুদ্ধবিমান কিনতে চাচ্ছি তার মধ্যে ইউরোফাইটারের নামও রয়েছে। এছাড়া, ফ্রান্সের ‘ড্যাসাল্ট এভিয়েশন’ নির্মিত ‘দি রাফায়েল ফাইটার’ জেটের নামও রয়েছে এতে।”

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের ‘লকহিড মার্টিন অ্যান্ড বোয়িং' কোম্পানি নির্মিত ‘এফ - ২২এ’ যুদ্ধ বিমান রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্ভবত এ কারণেই জাপানকে এখন যুদ্ধ বিমান কেনার জন্য ইউরোপের দিকে ঝুঁকতে হচ্ছে।