২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৬ বোমা বিস্ফোরণে নিহত ১২

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে সোমবার দুটি গাড়িবোমা ও রাস্তার পাশে পুতে রাখা চারটি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ জানায়, শহরের কয়েকটি স্থানে অল্প সময়ের মধ্যে ওই ছয়টি বোমা বিস্ফোরিত হয়।

একটি বোমার লক্ষ্যবস্তু ছিল সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আলাবির উদারপন্থী রাজনৈতিক দলের স্থানীয় কয়েকটি কার্যালয়। এছাড়া, একটি সরকারি ভবন ও একটি ব্যস্ত রাস্তার পাশে দুটি বোমা বিস্ফোরিত হয়। হামলা হয় পুলিশ ও সেনাবাহিনীর টহলদার দলের ওপরও।

প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ১৮ বলা হয়েছিল। তবে পুলিশ ব্রিগেডিয়ার সারহাত কাদের পরে জানান, এসব বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।