২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জাতি সংলাপ আবারও ঝুলে গেছে

উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিয়ে বেইজিংয়ে ছয় জাতি সংলাপ আবারও ঝুলে গেছে। অর্থ ছড়ের বিষয়ে উত্তর কোরিয়ার অনমনীয় মনোভাবের কারণেই দেখা দিয়েছে এ অচলবস্থা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 01:16 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

উত্তর কোরিয়া জানিয়েছে, ম্যাকাওয়ের একটি ব্যাংকে গচ্ছিত তাদের দুই কোটি ৫০ লাখ ডলার হাতে না পেলে আলোচনায় বসবে না তারা।

ফেব্র“য়ারিতে বেইজিং বৈঠকে জ্বালানি সহায়তার বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয় উত্তর কোরিয়া। তার অগ্রগতি পর্যালোচনায় গত সোমবার পুনরায় বৈঠকে মিলিত হয় ছয় জাতির প্রতিনিধিরা।

কিন্তু আলোচনার শুরুতেই পিয়ংইয়ং জানায়, ফেব্র“য়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ম্যাকাওয়ের ‘ব্যাঙ্কো ডেল্টা এশিয়ায়’ গচ্ছিত অর্থ আগে তাদের হাতে আসতে হবে, তারপরই আলোচনা। তাদের বয়কটের ফলে মঙ্গলবার আলোচনা আর এগোয়নি। বুধবারের আলোচনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে জাপাানের প্রতিনিধি কেনিচিরো সাসাই আশা করছেন, ওই অর্থ নিয়ে একটা সমঝোতার পর বুধবারই তারা আলোচনায় বসতে পারবেন।  

ব্যাংকটিতে গচ্ছিত উত্তর কোরিয়ার অর্থ অবৈধ পন্থায় উপার্জিত-  এ অভিযোগে ওই একাউন্ট এক সময় জব্দ করা হয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছিল, খুব শিগগিরই ওই অর্থ চীনের একটি ব্যাংকের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে পৌঁছে যাবে। এদিকে ম্যাকাও কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, তারা অর্থ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এমন কোনো খবর তাদের কাছে নেই। ব্যাংকের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

এদিকে চীনের যে ব্যাংকের মাধ্যমে ওই অর্থ হস্তান্তরের কথা তারা এ বিলম্বে উদ্বে প্রকাশ করেছে। ব্যাংক অফ চায়না বলছে, প্রক্রিয়াটি সারতে খুব বেশি দেরি রহওয়ার কথা নয়।