২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিদেল এখনও কিউবার সব কিছুর নিয়ন্তা’

অসুস্থ হলেও কিউবার সবকিছুর নিয়ন্তা এখনও ফিদেল কাস্ত্রো। এ মন্তব্য যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর। বুধবার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন টমাস শ্যানন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 02:43 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

টমাস শ্যানন বলেন, “ফিদেল কাস্ত্রো এখনও দেশটি নিয়ন্ত্রণ করছেন। এর মানে হচ্ছে,  রাউল এবং তার আশেপাশের লোকরা সত্যিকার অর্থেই নিষ্ক্রিয়। তবে রাউল দায়িত্ব নেওয়ার পর সেখানে দমন- পীড়ন বেড়েছে। ক্ষমতা হস্তান্তরের পর এটাই আমাদের চোখে পড়েছে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাউল কাস্ত্রোর সম্মতি প্রকাশ প্রসঙ্গে শ্যানন জানান, যুক্তরাষ্ট্র কেবল তখনই এ ধরনের আলোচনায় বসবে যখন দেখবে কিউবা গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, “রাজবন্দিদের মুক্তিসহ বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে চায় ওয়াশিংটন। আর এ ধরনের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাতে তৈরি আমরা।”

অসুস্থ হওয়ার পর ২০০৬ সালের ৩১ জুলাই ছোট ভাই ও ভাইস প্রেসিডেন্ট রাউলের হাতে শাসনভার হস্তান্তর করেন ফিদেল। ১৯৬১ সালে হাভানার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।