২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্রিটিশ সাংবাদিক অপহৃত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ থেকে সোমবার এক ব্রিটিশ সাংবাদিককে অপহরণ করেছে তালেবানরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তালেবানদের এ দাবি সমর্থন করে একটি পাকিস্তানি পত্রিকা মঙ্গলবার জানিয়েছে, ওই সাংবাদিকের নাম জন নিকোল।

তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ গোপন অবস্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে বলেন, “ওই ব্যক্তির একজন সাংবাদিক হওয়ার কথা। কিন্তু তার সম্পর্কে খোঁজ নিয়ে আমরা জানতে পারি যে সে ব্রিটিশ সেনাদের হয়ে কাজ করছে।”

ইউসুফ জানান, ব্রিটিশ ওই সাংবাদিকের সঙ্গে আরও দুই আফগানকেও আটক করা হয়েছে এবং তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত অক্টোবরে ইতালীয় সাংবাদিক গ্যাব্রিয়েল তর্সেলে¬াকে অপহরণ করে তিন সপ্তাহ আটকে রাখে তালেবানরা। আল জাজিরা টেলিভিশনের এক ক্রু তিন আফগান ও এক ব্রিটিশ নাগরিককে কান্দাহার থেকে হেলমান্দ যাওয়ার পথে গত মাসে আটক করা হলেও পরে ছেড়ে দেয় তালেবানরা।

মাদক চাষের জন্য কুখ্যাত হেলমান্দ প্রদেশে মঙ্গলবার বড় ধরনের অভিযান শুরু করেছে ন্যাটো বাহিনী ও আফগান সেনারা।