২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সেনা সংঘর্ষে ১৭ মরো জঙ্গি নিহত

ফিলিপাইনের মিন্দানাওয়ে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে সেনা সংঘর্ষে অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে। সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা ওই সংঘর্ষে দুই সেনা সদস্যও নিহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 05:25 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

জঙ্গিরা একটি সেনা ঘাঁটিতে হামলা চালালে ওই সংঘর্ষ শুরু হয় বলে দাবি করেছে সেনারা। এ ঘটনায় সরকারের সঙ্গে মরো জঙ্গিদের প্রস্তাবিত শান্তি আলোচনা ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল জেভি রেসারেকশন মঙ্গলবার জানান, “উত্তর কোটাবাটো জেলার মিদসায়াপের দুটি গ্রামে মরো জঙ্গিদের সঙ্গে ওই সংঘর্ষে দুই সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।”

“সোমবার রাত ১০টায় শুরু হয়ে মঙ্গলবার ভোর পর্যন্ত চলে ওই সংঘর্ষ।”

তিনি জানান, নদীতীরে স্তুপ হয়ে থাকা অনেক লাশ উদ্ধার করেছে সেনারা। এখানে নিহতের সংখ্যা ১৭ বলেও উলে¬খ করেন তিনি।

কিন্তু জঙ্গিদের পক্ষ থেকে আগে হামলা চালানোর অভিযোগ প্রসঙ্গে মরো জঙ্গিদের শান্তি আলোচনা প্যানেলের মুখপাত্র রাশিদ লাদিয়াসান বলেছেন, “২০০৩ সালের শান্তি চুক্তি মেনে চলার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না সেনাদের আচরণে। সেনারা অগ্রসর হতে হতে আমাদের জঙ্গিদের বর্তমান অবস্থানে ঢুকে পড়ে এবং এমনভাবে অগ্রসর হয় যে আমাদের লড়াই করা ছাড়া আর কোনো উপায় ছিল না।”

গত সপ্তাহে ফিলিপাইনের সরকার বলেছে, ১৪ মে কংগ্রেস নির্বাচনের আগেই মরো জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চান তারা। কিন্তু এ পর্যন্ত কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক হলেও একমত হতে পারেনি দুপক্ষ।