২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার রূপরেখা নিয়ে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করতে জাতিসংঘে ছয় বিশ্বশক্তির রাষ্ট্রদূতরা নিউইয়র্কে বিশেষ আলোচনা শুরু করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সোমবার থেকে সপ্তাহব্যাপী ওই বৈঠক শুরু হয়েছে। উদ্বোধনী বৈঠকের পর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির জাতিসংঘ দূতরা জানিয়েছেন, পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে আরও দুই মাস সময় বেঁধে দেওয়া এবং পরমাণু প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আরও বি¯তৃত করা হতে পারে ।

এ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগায়া বলেন, “আমার মনে হয় মূল বিষয়টা হচ্ছে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো। কিন্তু আমরা কতোদূর যাবো এ বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে এখনও মতপার্থক্য রয়ে গেছে।”

নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচি বন্ধের দাবি মেনে নিতে ইরানকে আরও ৬০ দিন সময় বেঁধে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন এবং তার চীনা সহযোগী ওয়াং।

এছাড়া পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সব ধরনের প্রযুক্তি আমদানি রপ্তানি এবং ইরানি আর্থিক প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও বি¯তৃত করা হতে পারে বলেও জানান তারা।

এদিকে জার্মান রাষ্ট্রদূত থমাস মাতুসেক জানান, মূলত পরমাণু কর্মসূচির সঙ্গে সংশি¬ষ্ট ইরানি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েই ঘুরপাক খাচ্ছে আলোচনা। আমদানি - রপ্তানি নিষিদ্ধ প্রযুক্তি ও উপকরণের তালিকা সম্প্রসারণ করা নিয়েও মতপার্থক্য দূর হয়নি এখনও।

তবে, দেশটির ওপর একটি পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা এবং বিদেশে পরমাণু প্রযুক্তি শিক্ষারত ইরানি ছাত্রদের ভিসা না দেওয়ার একটি প্রস্তাব নাকচ করা হয়েছে রাশিয়ার বিরোধিতার কারণে।

ছয় বিশ্বশক্তির উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের পূর্ণ কাউন্সিলে প্রস্তাবটি উত্থাপন করা হবে।