আগামী সপ্তাহান্তের আগে ফিলিস্তিন ঐকমত্যের সরকার গঠন সম্ভব নয়: হানিয়া
আগামী সপ্তাহান্তের আগে ফিলিস্তিন ঐকমত্যের সরকার গঠন সম্ভব নয় বলে সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাই হানিয়া। গত ৮ ফেব্র“য়ারি সৌদি আরবের মক্কায় হামাস ও ফাতাহ যে ঐকমত্যের সরকার গঠনের ব্যাপারে একমত হয়। গত সপ্তাহে গঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
গাজায় মন্ত্রী সভার বৈঠকে হানিয়া বলেন, “সরকার গঠনের ব্যাপারে আমরা আলোচনা শেষ করতে পারিনি এবং আগামী সপ্তাহের আগে আমরা সরকার ঘোষনা করবো না।”
আগামী দুদিন প্রসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন হানিয়া। তবে এরপরও আরও সময় প্রয়োজন হবে বলে তিনি উলে¬খ করেন।
তিনি অমীমাংসিত বিষয়গুলো চিহ্নিত না করলেও কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ এখনও একমত হতে পারেনি।
এদিকে সোমবার সকালে আব্বাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামাসের নির্বাহী বাহিনীর সদস্যদের অবস্থানের কাছে আকাশে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, হামাস অনুগতদের কাছে হারানো অবস্থান ফিরে পেতে আব্বাসের সমর্থকরা গুলি ছোড়ে।
মক্কা চুক্তির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আগ পর্যন্ত হামাস ও ফাতাহর সমর্থকদের মধ্যে গাজার রাস্তায় প্রচুর গোলাগুলির ঘটনা ঘটেছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ ও পশ্চিমা কর্মকর্তারা জানান, ঐকমত্যের সরকারের ব্যাপারে চুক্তি হলেও উভয় পক্ষ আগ্রাসী পরিকল্পনা নিয়ে কাজ করছে। উভয়পক্ষের মধ্যেই আস্থার জায়গাটি খুব কম।
