২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান - ভারত সন্ত্রাসবাদবিরোধী যৌথ প্যানেলের প্রথম বৈঠক মঙ্গলবার

সন্ত্রাসবিরোধী যুদ্ধে পরস্পরকে দেওয়া সহযোগিতা বাড়াতে গঠিত ভারত--পাকিস্তান যৌথ প্যানেলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার। গত সেপ্টেম্বরে এক সম্মেলনে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভারত ও পাকিস্তানি নেতারা ওই প্যানেল গঠনে সম্মত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে হামলার ১৫ দিন পর দুই দেশের কর্মকর্তারা ওই বৈঠকে মিলিত হচ্ছেন। ওই হামলায় দুই দেশের ৬৮ জন মারা যান। শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে এই বোমা হামলা চালানো হয় বলে উভয়পক্ষ জানায়।

তবে পাকিস্তান ওই ঘটনা তদন্তে অংশ নিতে চাইলেও ভারত তা প্রত্যাখান করে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দিনের বৈঠকে ভারতীয় তদন্তের ফলাফল জানার আশা করছে পাকিস্তান।

প্যানেলের ব্যাপারে সোমবার তাসনিম জানান, “এটা এমন একটা কার্যপদ্ধতি যার মাধ্যমে উভয় দেশ যেকোনো পক্ষের নিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবে। এটা একটা দ্বিপাক্ষিক কর্মপদ্ধতি এবং উভয়পক্ষের সম্মতিতে তথ্য দেওয়া-- নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি যথেষ্ট কার্যকর। আমরা খোলা মনে বিষয়টি নিয়ে এগুচ্ছি, দেখা যাক এর পরিণতি কী হয়।”

২০০৪ সালের শুরুতে উভয় পক্ষের মধ্যকার শান্তি আলোচনা কূটনৈতিক, যোগাযোগ ও খেলাধূলার ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে সাহায্য করে। তবে মূল সমস্যা কাশ্মির নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।