২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বৈঠক

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সোমবার নিউ ইয়র্কে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা। বেইজিংয়ে ছয় জাতি সংলাপে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবেই এ আলোচনা হচ্ছে। বৈঠক চলবে মঙ্গলবারও।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 12:51 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নিউ ইয়র্ক বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল, আর উত্তর কোরিয়ার পক্ষে রয়েছেন সে দেশের পররাষ্ট্র উপমন্ত্রী কিম কাই ওয়ান। ১৯৫০ এর দশকের কোরিয়া যুদ্ধে তিক্ত সম্পর্ক সৃষ্টির পর এটাই উত্তর কোরিয়ার কোনো শীর্ষস্থানীয় প্রতিনিধির যুক্তরাষ্ট্র সফর।

কমিউনিস্ট শাসনাধীন উত্তর কোরিয়ার সঙ্গে অর্ধ শতক ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না যুক্তরাষ্ট্রের। এর মধ্যে প্রেসিডেন্ট বুশ উত্তর কোরিয়াকে ‘শয়তানের অক্ষশক্তি’ বলে অভিহিত করলে তার আরও অবনতি ঘটে।

প্রথমদিনের বৈঠক শেষে নৈশ ভোজে অংশ নেন দুই পক্ষের আলোচকরা। তবে কোনো দেশের প্রতিনিধিরাই সাংবাদিকদের কাছে মুখ খোলেননি। মঙ্গলবার দিনব্যাপী বৈঠক চলবে বলে জানা গেছে।

ঐতিহাসিক শত্র“তার মধ্যে দুই দেশের বর্তমান বৈঠকটিকে গুরুত্ব দিয়েই দেখছেন বিশে¬ষকরা। ম্যাসাচুসেটসের ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক জিম ওয়ালশ বলেন, “বর্তমান আলোচনা সম্পর্ক নতুন করে শুরু করতে দুই দেশের আগ্রহের উঙ্গিতই বহন করছে।”

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক বলেন, “আলোচনা শুরু হলেও সম্পর্ক স্বাভাবিক হতে কিছুটা সময় তো লাগবে। সব কিছুর পরও উত্তর কোরিয়া বুঝতে পেরেছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করা দরকার। তবে এক্ষেত্রে তারা যদি আলোচনার পথ থেকে সরে যায়, তাহলে পুনর্বার একঘরে গওয়ার মুখোমুখি হবে।”

এর আগে বিভিন্ন সূত্র জানায়, বিশ্বব্যাপী সন্ত্রাসে মদদদাতা হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ এবং তাদের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় স্থান পাবে।