২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের নিরাপত্তায় ওয়েস্ট ইন্ডিজে বিশেষ কমান্ডো বাহিনী পাঠাচ্ছে ভারত

িশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের নিরাপত্তায় ওয়েস্ট ইন্ডিজে বিশেষ কমান্ডো বাহিনী পাঠাচ্ছে ভারত। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতের দৈনিক পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 02:13 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিশ্বকাপে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার পরদিনই এ খবর দিল পত্রিকাটি। আগামী ১৩ মার্চ শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ছয় সপ্তাহ ধরে চলবে এ টুর্নামেন্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গত কয়েক বছর ধরেই ইসলামি জঙ্গিরা ক্রিকেটারদের হুমকি দিয়ে আসছিল। এ জন্য ক্রিকেটারদের নিরাপত্তাও জোরদার করা হয়। কিন্তু বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তায় কোনো ধরনের ফাঁক ফোকর রাখতে রাজি নন কর্মকর্তারা। কেননা, গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটারদের ওপর হামলা হতে পারে। তবে হামলা হবেই এমন কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই। 

আর তাই ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে বিশেষ কমান্ডো বাহিনীর ১৬ সদস্যকে। দলটিতে রয়েছে বিস্ফোরক বিষেশজ্ঞও।

বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও। বিশ্লেষক অশোক মেহতা বলেন, “সন্ত্রাসের বিস্তার এখন বিশ্বব্যাপী। যে কোনো স্থানেই আঘাত আসতে পারে। তাই সতর্ক থাকাই ভালো। আর ক্রিকেটাররা আমাদের জাতির গৌরব।”