২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন সরকার নিয়ে আলোচনা করতে মস্কোয় হামাস প্রধান

ফিলিস্তিন সরকারের ওপর থেকে পশ্চিমা অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারে চাপ দিতে রাশিয়াকে অনুরোধ জানাতে সোমবার মস্কো সফরে গেছেন হামাস প্রধান খালেদ মেশাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সেখানে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসবেন। তবে তিনি কাদের সঙ্গে বৈঠক করবেন তা বিস্তারিত জানা যায়নি।

মস্কো পৌঁছার পর রাশিয়ার আরআইএ নভোস্তি মেশালকে উদ্ধৃত করে জানায়, “আমাদের লক্ষ্য হল ফিলিস্তিন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার সম্পর্ক শুরু করা। মধ্যপ্রাচ্য প্রশ্নে রাশিয়ার বিশেষ অবস্থানের প্রতি আমাদের সমর্থন আছে।”

রাশিয়া হামাস প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চেয়ে নমনীয় অবস্থান নিয়েছে। জাতিসংঘের সঙ্গে যোগ দিয়ে এই তিনটি পক্ষ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে।

মেশাল বলেন, “চর্তুপক্ষের উচিত নিজেদের অবস্থান আমূল পর্যালোচনা করেন। তাদের উচিত ফিলিস্তিনিদের কাছে নয়, ইসরায়েলের কাছে নিজেদের দাবি উত্থাপন করা।”

মস্কো আসার আগে মেশাল মিশর ও ইরান সফর করেন।